সফল মানুষ বলতে শুধু আর্থিক বা পেশাগত দিক থেকে সফল কোন ব্যক্তিকে বোঝায় না। একজন মানুষ তখনই প্রকৃতভাবে সফল হতে পারে যখন শিক্ষায়, ধ্যানে, জ্ঞানে এবং সমাজের বিপন্ন মানুষের বিপদে সহযোগিতার হাত বাড়িয়ে দেবার মহত্ব অর্জন করেন। এমন একজন সফল মানুষ হলেন আমাদের ড্যাফোডিল ফ্যামিলির সম্মানিত চেয়ারম্যান ডঃ মোঃ সবুর খান স্যার। স্যারের সফলতা নিয়ে সংবাদ মাধ্যমসহ অন্যান্য মাধ্যমগুলোতে প্রায়ই প্রতিবেদন প্রকাশিত হয়। কোথাও উনি একজন সফল উদ্যোক্তা, কোথাও ব্যবসায়ী, কখনো শিক্ষাভাজন হিসেবে সম্মানিত হয়েছেন তিনি।
আজ সে বিষয়ে যাচ্ছি না। আজ বলবো অন্যরকম স্যারের গল্প। যিনি শুধু পেশাগতই নন, পারিবারিক এবং সামজিক জীবনেও অত্যন্ত সফল একজন মানুষ। অনেক সফল মানুষই যেখানে সর্বক্ষেত্রে সফল হতে পারেন না এমনকি পেশাগত সাফল্যের পেছনে দৌড়ে কখনো কখনো পরিবার থেকেও বিচ্ছিন্ন সময় কাটান, আমাদের স্যার সেখানে সমানতালে নিজের পরিবারের দিকেও যত্নবান। উনি একজন ভালো বাবা, একজন ভালো অভিভাবক, একজন ভালো নেতৃত্বদানকারী, সর্বোপরি একজন সজ্জন ব্যক্তি। না বললে কখনোই যা জানা হবে না অথচ সেটা জানা আমাদের জন্য, সমাজে একজন ভালো মানুষ হবার জন্য অসম্ভব জরুরি। এতো অসম্ভব ব্যস্ততার মাঝেও উনি ভুলে যান না যে উনি একজন পিতা। অসংখ্য সুবিধাবঞ্চিত শিশুদের অভিভাবক ও তিনি। লেখকের লেখার মত পৃথিবীর অন্যসকল ভালো বাবাদের মত উনিও সন্তানদের কাছে শ্রেষ্ঠ একজন বাবা।
যিনি এখনও কোন কোন অনুষ্ঠানে নিজের বাবার কথা শ্রদ্ধা ভরে স্মরণ করতে গিয়ে কেঁদে ফেলেন। সবার চোখ এড়ায় না সেই বিষয়। পিতা মাতার প্রতি ঠিক কতখানি শ্রদ্ধাশীল হলে কারো চোখে সর্বসমক্ষে কান্না চলে আসে তা আমাদের জানা নেই। তবে উনার মত একজন মানুষ যখন তার বাবার কথা বলতে গিয়ে ছোট্ট শিশুর মত কেঁদে ফেলেন, তখন এই মানুষটির আত্মার মহত্ব বিচার করার ক্ষমতাও আমাদের মত সাধারনের সাধ্যে থাকে না। এই শিক্ষা স্যারের কাছ থেকে আমাদের #DISS এর শিশুরা আত্মস্থ করুক মন ভরে।
২৩ জানুয়ারী এই মহান ব্যক্তিটির জন্মদিন। যিনি কখনো এই বিশেষ দিনটি নিয়ে বিচলিতই নন। তবুও এই দিনেই তিনি পৃথিবীতে এসেছেন। অশেষ শ্রদ্ধা জানাই সেই মমতাময়ী "মা" কে যিনি এমন একজন নক্ষত্রকে লালন করেছেন।
#DISS এর সকল শিশুদের পক্ষ থেকে আপনাকে জানাই জন্মদিনের শুভেচ্ছা। শিশুদের প্রার্থনায় আপনি থাকুন। আপনি ভালো থাকলেই রাজা হয়ে থাকবে এই শিশুরাও।



